1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পঞ্চগড়ে একটি বিদ্যালয়ে তথ্য সংগ্রহ করতেগেলে সাংবাদিকরা হেনস্থা শিকার সহকারী শিক্ষক আটক নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা যশোরে প্রাইভেটকারসহ ১৫টি সোনার বার জব্দ, সাতক্ষীরার তিন কারবারি আটক বাঘারপাড়ায় ডাকাতি মামলায় সিআইডির হাতে যুবক আটক যশোর হামিদপুর আল-হেরা কলেজের অর্ধশত অসচ্ছল শিক্ষার্থী পেল বিনামূল্যে পাঠ্যবই জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারলে সরকারের দায়িত্ব পালনের সার্থকতা কোথায় ? গোলাম রসুল এমপি যশোরে মনিহার মোড়ে নগর বিএনপির অবস্থান কর্মসূচি যশোর জেলা ইজতেমার প্রস্তুতি প্রায় সম্পন্ন শুক্রবার ফজরের পর আমবয়ানে শুরু, রোববার আখেরি মোনাজাত যশোরে ছাত্রদলের সাবেক নেতা সুমনকে কুপিয়ে জখম মামুনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই বাংলাদেশকে সিকিম, হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত,অমিত

যশোর জেলা ইজতেমার প্রস্তুতি প্রায় সম্পন্ন শুক্রবার ফজরের পর আমবয়ানে শুরু, রোববার আখেরি মোনাজাত

  • শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর উপশহর মার্কাজ মসজিদ প্রাঙ্গণে তিন দিনব্যাপী জেলা ইজতেমার প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। আগামী শুক্রবার (২৭ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে এ ধর্মীয় সমাবেশ। রোববার বেলা ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের ইজতেমা।
ইজতেমা উপলক্ষে মঞ্চ নির্মাণ, প্যান্ডেল স্থাপন, পানির ট্যাপ,

টয়লেট ও প্রস্রাবখানাসহ প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ সম্পন্ন হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে মুসল্লিরা ইতোমধ্যে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। অনেকে নির্ধারিত খিত্তায় অবস্থানও নিয়েছেন।ইজতেমার জিম্মাদার ইয়ামিনুর রহমান জানান,

মুসল্লিদের অবস্থানের জন্য সাতটি খিত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের জন্যও পৃথক খিত্তা রাখা হয়েছে।

এবার প্রায় লক্ষাধিক মুসল্লির সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা।ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিরা জানান, ধর্মীয় শিক্ষা অর্জন, ঈমান-আমল মজবুত করা, দ্বীনের দাওয়াত ছড়িয়ে দেওয়া এবং আত্মশুদ্ধির উদ্দেশ্যে তারা এ সমাবেশে যোগ দিচ্ছেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে ইজতেমা সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও স্থানীয় চৌকিদাররা দায়িত্ব পালন করবেন।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, ইজতেমা উপলক্ষে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সাদা পোশাকেও পুলিশের বিশেষ দল দায়িত্ব পালন করবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews