1. admin@somajerchitro.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, বিএনপির ৮ নেতা-কর্মীর নামে মামলা কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি নড়াইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে খুলনা রেঞ্জের পুলিশ সুপার কামরুল ইসলাম পলাশবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হামিদুল হক মন্ডল লিভার জন্ডিসে আক্রান্ত পঞ্চগড়ে শীত পড়তে না পড়তেই বিভিন্ন এলাকায় দেখা মিলছে অতিথি পাখির ঝাঁক বাংলাদেশকে সিকিম,হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত,অমিত ঝিকরগাছায় গ্রাম পুলিশ ইউনিট’র থানা কমিটির নির্বাচন জাহিদ সভাপতি,আশিকুর সম্পাদক দুর্গম চরাঞ্চলে হাজারো শিক্ষার্থীর স্বপ্নের সারথি ইউএনও মাহবুব হাসান বাঘারপাড়ার রাজপথে বিএনপির শক্তির মহড়া, বিশাল বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের ঢল লস অ্যাঞ্জেলেসে বাংলার বিজয় বহর-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াইলে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল প্রতিনিধি :

নড়াইলের কালিয়ায় সনাতন ধর্মালম্বীদের বাড়িঘরে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের গুজব ও অপপ্রচারের প্রতিবাদে সনাতন ধর্মালম্বীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় নড়াইল প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বিভিন্ন সময়ে সনাতন ধর্মালম্বীদের ট্রা্মকার্ড হিসেবে ব্যবহার করা হয়। এবারও কালিয়ায় ২০০ হিন্দু পরিবারের ঘরবাড়ি জ্বলিয়ে পুড়িয়ে দেয়ার যে গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে সেটিও ট্রামকার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে।

আমরা আর কোন রাজনৈতিক দলের ট্রামকার্ড হিসেবে ব্যবহার হতে চাই না। আমরা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। আমরা শান্তিপুর্ণভাবে বসবাস করছি। ফেসবুকসহ ভারতীয় কিছু মিডিয়ায় হিন্দু সম্প্রদায়কে নিয়ে গুজব ও অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নড়াইল জেলা শাখা সভাপতি কল্যাণ মুখার্জি, সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল সদর থানা সভাপতি ধীমান কুমার রায়, সাধারণ সম্পাদক সুজন কুমার রায়,

পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলা শাখার যুগ্ম সদস্য সচিব তারক চন্দ্র হাজরা, সনাতনধর্মীয় নেতা নিত্যানন্দ বসু প্রমুখ।মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মালম্বীরা অংশগ্রহণ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews