1. admin@somajerchitro.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, বিএনপির ৮ নেতা-কর্মীর নামে মামলা কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি নড়াইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে খুলনা রেঞ্জের পুলিশ সুপার কামরুল ইসলাম পলাশবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হামিদুল হক মন্ডল লিভার জন্ডিসে আক্রান্ত পঞ্চগড়ে শীত পড়তে না পড়তেই বিভিন্ন এলাকায় দেখা মিলছে অতিথি পাখির ঝাঁক বাংলাদেশকে সিকিম,হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত,অমিত ঝিকরগাছায় গ্রাম পুলিশ ইউনিট’র থানা কমিটির নির্বাচন জাহিদ সভাপতি,আশিকুর সম্পাদক দুর্গম চরাঞ্চলে হাজারো শিক্ষার্থীর স্বপ্নের সারথি ইউএনও মাহবুব হাসান বাঘারপাড়ার রাজপথে বিএনপির শক্তির মহড়া, বিশাল বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের ঢল লস অ্যাঞ্জেলেসে বাংলার বিজয় বহর-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

পলাশবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হামিদুল হক মন্ডল লিভার জন্ডিসে আক্রান্ত

  • শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

আশরাফুজ্জামান,গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের তিন বারের নির্বাচিত কোষাধ্যক্ষ সাংবাদিক হামিদুল হক মন্ডল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে তিনি একের পর এক বিভিন্ন রোগে ভুগছেন। বর্তমানে তিনি হেপাটাইটিস-বি (লিভার জন্ডিস) এ আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে। দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ায় নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. দেবাশীষ সরকারের কাছে তাঁকে নেওয়া হলে শারীরিক অবস্থা বিবেচনা করে তিনি উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। দিনদিন তার রক্তের বিলিরুবিন এর পরিমান বেড়েই চলছে। মুখে কোন খাবার খেতে পারছেন না। তাই শরীর অনেক দূর্বল হয়ে পড়েছে।

পরে পরিবারের সদস্য ও পলাশবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সহযোগিতায় বৃহস্পতিবার রাতেই তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজী ডিপার্টমেন্ট এ উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।তার চিকিৎসার জন্য পলাশবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ ফান্ড থেকে নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শাহআলম সরকার, সহ সভাপতি আশরাফুজ্জামান সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, দৈনিক যুগের আলো প্রতিনিধি ও প্রেসক্লাব অন্যতম সদস্য ওমর ফারুক প্রমুখ।অসুস্থ সাংবাদিক হামিদুল হক মন্ডলের সুস্থতায় তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews