1. admin@somajerchitro.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, বিএনপির ৮ নেতা-কর্মীর নামে মামলা কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি নড়াইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে খুলনা রেঞ্জের পুলিশ সুপার কামরুল ইসলাম পলাশবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হামিদুল হক মন্ডল লিভার জন্ডিসে আক্রান্ত পঞ্চগড়ে শীত পড়তে না পড়তেই বিভিন্ন এলাকায় দেখা মিলছে অতিথি পাখির ঝাঁক বাংলাদেশকে সিকিম,হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত,অমিত ঝিকরগাছায় গ্রাম পুলিশ ইউনিট’র থানা কমিটির নির্বাচন জাহিদ সভাপতি,আশিকুর সম্পাদক দুর্গম চরাঞ্চলে হাজারো শিক্ষার্থীর স্বপ্নের সারথি ইউএনও মাহবুব হাসান বাঘারপাড়ার রাজপথে বিএনপির শক্তির মহড়া, বিশাল বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের ঢল লস অ্যাঞ্জেলেসে বাংলার বিজয় বহর-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে খুলনা রেঞ্জের পুলিশ সুপার কামরুল ইসলাম

  • শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. কামরুল ইসলাম।

পরিদর্শনকালে তিনি যোগানিয়া খেয়াঘাট ও চাপাইল ব্রিজঘাটসহ নড়াগাতী থানার গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তাঁদের কাছ থেকে এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মতবিনিময়কালে পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। কোনো সমস্যা বা বিরোধ দেখা দিলে তা আইনানুগভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের দায়িত্বশীল ভূমিকা রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিন হালদার, নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলীসহ পুলিশের সদস্যরা। এ ছাড়া নড়াগাতী থানা ও বাঐসোনা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews