ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জমাজমির দ্বন্দ্বে প্রতিপক্ষের দ্বারা হামলার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী গ্রামে সংবাদ সম্মেলন করেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহ-গ্রাম বিষয়ক সম্পাদক দেলোয়ার শিকদার।
তিনি অভিযোগ করে বলেন, ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার সাইদুর রহমান মিঠু এবং পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার রফিকুল আলম জাহিদ-এর সাথে তার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে।
বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ পেয়ে সেখানে গেলে অভিযুক্তরা তাকে হুমকি দেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফেরার পথে ৭-৮ জন ব্যক্তি তাকে ও তার ভাগ্নেকে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং তার ভাগ্নেকে মারধর করে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা সাইদুর রহমান মিঠু বলেন, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আমাদের নামে মামলা দায়ের করেছে।

Leave a Reply