1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার মরদেহ উদ্ধার

  • শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক মহিলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া বিশ্বরোড সংলগ্ন মাতৃকুঞ্জ বহুতল ভবনের চতুর্থ তলা থেকে রাজিব হোসেন রাজু (৩৬) নামের ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজিব হোসেন রাজু প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে গোপালগঞ্জ সদরে দায়িত্ব পালন করছিলেন।

তিনি দুই কন্যা সন্তানের জনক। তার বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামে। তিনি নুর ইসলাম শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহতের স্ত্রী হ্যাপি আক্তার, যিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, জানান তিনি সকালে স্বামীর সঙ্গে কথা বলে স্কুলে যান। পরে দুপুরের দিকে মেয়ের কাছ থেকে ফোন পেয়ে বাসায় এসে স্বামীর মরদেহ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে ভাঙ্গা থানার এসআই হাবিব জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিষয়টি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews