1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ৬৩ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে থানায় মামলা, গ্রেফতার ১১

  • রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় শনিবার দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০/৫০০ জনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানার উপ-পরিদর্শক কবির হোসেন মোল্লা বাদী হয়ে শনিবার রাতে এই মামলাটি করেন।

মামলার পর শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ ১১ জনকে গ্রেফতার করে।মামলার বিবরণ থেকে জানা গেছে, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে মুনসুরাবাদ বাজারে মনসুরাবাদ গ্রামবাসীর সঙ্গে পার্শ্ববর্তী খাপুরা, সিঙ্গারিয়া ও মাঝিকান্দা গ্রামবাসীর মধ্যে গত শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় হামলাকারীদের ইটের আঘাতে এএসআই ডালিম ও মশিউর রহমান নামে দুইজন পুলিশ সদস্য আহত হন। আক্রমণকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালায় । এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি বাঁশের লাঠি, তিনটি কাতরা ও অসংখ্য ইটের টুকরা উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে ছয়টি ধারায় মামলা দায়ের করে।

মামলা দায়েরের পর শনিবার রাতেই অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়। এরা হলেন মনসুরাবাদ গ্রামের সাজ্জাদ শেখ ( ১৯), সিয়াম মোল্লা (১৯) ও আরমান মাতুব্বর (১৯) , খাঁ পুরা গ্রামের লালন শিকদার (৪০) ও শাহ আলম শেখ (২৭) , মাঝিকান্দা গ্রামের ফয়েজ মিয়া (৩৫),হবিবুর রহমান কাজী (৫৮) ও মইনুল ইসলাম ( ১৮) এবং সিঙ্গারিয়া গ্রাম থেকে রাকিব শেখ (২৪), তারেক মোল্লা (৫৫ )এবং আইয়ুব মোল্লা (৫৫) ।

ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এই ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।বর্তমানে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews