1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেফতার

  • শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

মোঃ সরোয়ার হোসেন,ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় সংঘবদ্ধভাবে ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে তাদের গ্রেফতারের পর তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হল উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া গ্রামের মোস্তফা আকন্দের ছেলে মেহেদী আকন্দ (২৪), সলিলদিয়া গ্রামের টিপু মাতুব্বরের ছেলে তামিম মাতুব্বর (২২) এবং একই গ্রামের সবুজ তালুকদারের ছেলে বায়েজিদ তালুকদার (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে , উপজেলার জাঙ্গালপাশা গ্রামের অটোরিকশা চালক সাগর মাতুব্বর (১৯) প্রতিদিনের মতো শুক্রবার সকালে অটোগাড়ি নিয়ে বের হন। সকাল আনুমানিক ১১টার দিকে মালিগ্রাম বাজার স্ট্যান্ড থেকে পুলিয়া যাওয়ার কথা বলে তিন যাত্রী তার অটো গাড়ীতে ওঠে।

পথিমধ্যে সলিলদিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে মেহেদী আকন্দ ধারালো চাকু দিয়ে চালককে জিম্মি করে এবং অন্য দুইজন ছোরা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে নগদ ১ হাজার ২৩৩ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে তারা অটোগাড়ি ছিনতাইয়ের চেষ্টা করলে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

অভিযানে মেহেদী আকন্দকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ি থেকে আরও দুটি দেশীয় ছোরা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে অন্য দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews