1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সম্প্রীতির সেতুবন্ধনে ব্যতিক্রমী ইফতার আয়োজন, সমাজ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশন

  • শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মো: সরোয়ার হোসেন,ভাঙ্গা, ফরিদপুর প্রতিনিধি :

রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ও রেজিস্টার্ড দাতব্য প্রতিষ্ঠান হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের উদ্যোগে এবং পরিবারের সম্মানিত দাতাদের অর্থায়নে এক ব্যতিক্রমধর্মী ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আব্দুর রশিদ মিয়া, সাবেক মালীগ্রাম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনটি এলাকায় সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে পরিণত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খালেক মোল্ল্যা, প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন সহ এলাকার শিক্ষিত সমাজ, সুধীজন, শিক্ষক সমাজ, সাংবাদিক সমাজ, যুবসমাজ, ব্যাংকার, সরকারি ও বেসরকারি চাকুরীজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার সম্মানিত মানুষ।

সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে ইফতার অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। উপস্থিত অতিথিরা সমাজে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা ফাউন্ডেশনের বিগত সময়ের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে প্রান্তিক নারীদের মাঝে ১১৯টি সেলাই মেশিন বিতরণ, অটোভ্যান প্রদান, ক্ষুদ্র ব্যবসায়ীদের বিনামূল্যে মূলধন সহায়তা, শিক্ষা বৃত্তি প্রদান, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বন্যার্তদের ত্রাণ সহায়তা, চিকিৎসা সহায়তা, অসহায়দের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান।

ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বক্তারা মত প্রকাশ করেন।

উল্লেখ্য, ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা হাজী সামর্তবান সমাজ উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে ভাঙ্গা উপজেলা ও ফরিদপুর জেলার শ্রেষ্ঠ জয়িতা এবং ঢাকা বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে সম্মাননা অর্জন করেন, যা এলাকাবাসীর জন্য গর্বের বিষয়।

এছাড়া ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা হাজী সামর্তবান, প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য আমেরিকা প্রবাসী নজরুল ইসলাম, ইমন বর্তমানে আমেরিকা এক (মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত),

শিক্ষক শহিদুল ইসলাম, ওবায়দুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের ক্যারিশমেটিক নেতৃত্ব ও দক্ষ ব্যবস্থাপনায় ফাউন্ডেশনটি সমাজ উন্নয়নে ইতোমধ্যে এক উজ্জ্বল বাতিঘর হিসেবে আত্মপ্রকাশ করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews