1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় পানিতে পড়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ, নদীপাড়ে উৎসুক জনতার ভীড়

  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

মোঃ সরোয়ার হোসেন ,ভাঙ্গা ( ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগাহ বাজার আড়িয়াল খাঁ নদের পানিতে পড়ে ইসমাইল মুন্সী(১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।  সে ওই গ্রামের আসাদ মুন্সির ছেলে এবং পল্লীবেড়া ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসার শিক্ষার্থী।।

রোববার (২৫ মার্চ) দুপুরে ফুটবল ছিটকে পানিতে গিয়ে পড়লে পানি থেকে ফুটবল  কুড়াতে গিয়ে মর্মান্তিক  এ ঘটনার শিকার হন ।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিক্ষার্থী তার সমবয়সী সঙ্গীদের নিয়ে  নদীর পাশেই ফুটবল খেলতেছিল। এ সময় ফুটবল ছিটকে পানিতে পড়ে যায়।  ইসমাইল ফুটবল কুড়াতে নদীর পানিতে নামে। এক পর্যায়ে সে তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধারের জন্য চিৎকার করতে থাকে। পাশে থাকা লোকজন তাকে উদ্ধারের জন্য পানিতে নামলেও এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন জেলেদের জাল দিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েও তার কোন সন্ধান পাননি। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফরিদপুরের ডুবুরী দলকে সংবাদ দেওয়া হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরি দল ঘটনাস্থলে এসে পৌছায়নি।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে নাসিরাবাদ ইউপি সদস্য মুন্সী মনিরুজ্জামান জানান, দুপুর একটার দিকে খবর পাই দুয়াইর গ্রামের ইসমাইল মুন্সী নামে এক মাদ্রাসা শিক্ষার্থী আড়িয়াল খাঁ নদীর পানিতে পড়ে নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। ঘটনাটি খুবই দুঃখজনক। মূলত ছেলেটি রোযা রাখার কারনে অনেকটা ক্লান্ত হয়ে পানিতে তলিয়ে যেতে পারে সন্দেহ করা হচ্ছে। এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার  আবু জাফর জানান, খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। তবে প্রাথমিকভাবে আমাদের চেষ্টা ব্যর্থ হলে ফরিদপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

ডুবুরী দল এলে সম্মিলিতভাবে উদ্ধার তৎপরতা চালানো হবে।

এদিকে বিকেল ৫ টা পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধারকারী ডুবুরি দল এসে পৌছায়নি। নদীপাড়ে উৎসুক শত শত মানুষ ভীড় করছে।

নিখোঁজ শিক্ষার্থীর বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা আহাজারি করছেন। ঘটনাটিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews