1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় পরীক্ষামূলক জিরা চাষে অভাবনীয় সফলতা

  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় প্রথমবারের মত পরীক্ষামূলক জিরা চাষ করে অভাবনীয় সফলতা পাওয়া গেছে। অত্যন্ত দামী এবং রান্নার অন্যতম উপাদান মসলা জাতীয় অর্থকরী ফসল জিরা। দেশে জিরার চাহিদার পুরোটাই আমদানি হয় বিদেশ থেকে।

সেই আমদানি নির্ভর ফসল দেশের মাটিতে ১০ শতাংশ জমিতে প্রদর্শনীর মাধ্যমে চাষ করে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামের  কৃষক অমিত কুমার দাস। তার এই সাফল্যে উদ্বুদ্ধ হচ্ছেন অন্য এলাকার লোকজনও। অনেকেই বিশ্বাস করতে পারছেননা যে, এ আবহাওয়া ও মাটিতে জিরা চাষ সম্ভব।

উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে  বলতে গেলে অসাধ্য কাজটিই করেছেন। এছাড়াও সারাদেশে জিরা চাষ করা গেলে আমদানি নির্ভরতা কমবে অর্থকরী এই ফসলের। এতে প্রয়োজনীয় এই মসলার দাম সহজেই হাতের নাগালে চলে আসবে বলে মনে করছেন সংম্লিষ্টরা।

দেশে চাহিদার ৬১ শতাংশ জিরা আমদানি করতে হয় প্রতিবেশী দেশ ভারত,৩২ শতাংশ তুরস্ক থেকে এবং বাকীগুলো মিশর,পাকিস্থান ও কম্বোডিয়া থেকে। মসলার চাহিদা যেখানে তুঙ্গে সে মুহূর্তে কৃষক অমিত কুমার দাসের মতো চাষিদের জিরা চাষ বেশ সাড়া ফেলেছে। সম্প্রতি সরেজমিনে  ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামে গিয়ে দেখা যায় প্রদর্শণীর মাধ্যমে চাষ করা মাঠভর্তি জিরা।

প্রায়ই ঘরে তোলার মত অবস্থা হয়েছে। ফল হৃষ্টপুষ্ট ও গুন ও মানের দিক দিয়ে খুবই ভালো। কৃষকের সফলতা দেখতে প্রতিনিয়ত দূর-দূরান্ত থেকে  আসছেন শত শত কৃষক ও দর্শনার্থী। যারা আসছেন তাদের কেউ সতেজ জিরার সুগন্ধ নিচ্ছেন। কেউবা  জিরা বীজ নেওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছেন। এ ব্যাপারে কৃষক অমিত কুমার দাস বলেন, জিরার বাজারমূল্য অত্যন্ত বেশি মসলাটির চাহিদা এবং উচ্চ মূল্য আমাকে জিরা চাষে উদ্বুদ্ধ করে।

এজন্য আমি স্থানীয় মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা জিল্লুুর রহমানের মাধ্যমে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করি। কৃষি কর্মকর্তারা আমার জমি দেখে বীজ যোগান দিয়ে ,সার,বীজ সরবরাহ করে চাষ পদ্ধতি শিক্ষা দেন। আমি তাদের দেওয়া পরামর্শ ও তদারকিতে জিরা চাষ করি। এতে আমার ব্যাপক সফলতা দেখা দিয়েছে। আমি ভবিষ্যতে আরও চাষ বৃদ্ধি করবো। এবার আমার উৎপাদিত জিরা  থেকেই বীজ সংগ্রহ করে আমিও বাণিজ্যিকভাবে জিরার আবাদ করব।

এটা খুবই অল্প খরচে চাষ করা সম্ভব এবং অতি লাভজনক একটি অর্থকরী ফসল।স্থানীয়রা জানান,  এখানকার মাটিতে জিরা হবে তা আমরা কেউই বিশ্বাস করিনি। এখন তার ক্ষেতে জিরা দৃশ্যমান। জিরা চাষের খবর চারদিকে ছড়িয়ে পড়ার পর থেকে শত শত মানুষ তার এই জিরা দেখতে আসছেন।

এ ব্যাপারে উপসহকারী কৃষি কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, মাঠ পর্যায়ে থেকে সার্বক্ষণিক তদারকি,পরামর্শ এবং পর্যাপ্ত পরিচর্যার ফলে এ সফলতা সম্ভব হয়েছে।বিষয়টি নিয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী জানান,বারি জিরা-১ প্রদর্শনীর মাধ্যমে আমরা বগুড়া মসলা গবেষণা কেন্দ্র থেকে জিরা বীজ সংগ্রহ করেছি। এটি শীতকালে পর্যাপ্তভাবে চাষ দিয়ে বীজ ছিটিয়ে  লাইনে দিতে হবে; নয়তো ২ সে. মি. মাটি দিয়ে ঢেকে দিতে হবে।পোকামাকড় দেখা দিলে কীটনাশক প্রয়োগ করে পরাগায়নের জন্য ব্যবস্থা গ্রহন করতে হবে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুন  বলেন,মসলার উন্নত জাত প্রযুক্তি প্রদর্শনী প্রকল্পের আওতায় প্রথমবারের মত জিরার প্রদর্শনী দেওয়া হয়েছে। একজন কৃষক সফলভাবে জিরার চাষ করেছে। ভাঙ্গাতে প্রথমবারের মত যে প্রচেষ্টা চালিয়েছি কৃষক সফলভাবে জিরা চাষ করেছে।

কৃষককে সার,বীজ সরবরাহ করে তদারকি ও পরামর্শ,চাষের কলাকৌশল শিক্ষা দেওয়া হয়েছে। বর্তমানে জিরা পাকা রং ধারন করেছে। কয়েকদিনের মধ্যেই ঘরে তোলা সম্ভব হবে। বাজারে জিরার দাম বেশি হওয়ায় জিরা চাষে আগ্রহ সৃষ্ট এবং সিাফল্য চারদিক ছড়িয়ে পড়ায় বেশ সাড়া ফেলেছে। এক্ষেত্রে কৃষি বিভাগ আগ্রহী চাষিদের সার্বিক সহযোগিতা করবে। অর্থকরী এই ফসল বাণিজ্যিকভাবে দেশের মাটিতে চাষ করা গেলে আমদানি নির্ভরতা কমে আসবে। দামও হাতের নাগালে চলে আসবে।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews