1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় প্রবাসীর ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জাঙ্গালপাশা গ্রামে প্রবাসী এক যুবকের ওপর পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সোহেল খলিফা (২৮) ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আজিমনগর ইউনিয়নের জাংগালপাশা গ্রামের মৃত ইকরাম খলিফার ছেলে সোহেল খলিফা দীর্ঘদিন সৌদি আরবে অবস্থান করে আসছিলেন।

প্রবাসে থাকাকালীন প্রায় তিন মাস আগে একই এলাকার হেমায়েত ফরাজী, এনায়েত ফরাজী, ছলেমান ফরাজী এবং তাদের প্রতিবেশী ওবায়দুর হাওলাদারের সঙ্গে ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধের সৃষ্টি হয়।

পরবর্তীতে প্রায় এক মাস আগে সোহেল দেশে ফিরে আসলে ওই বিরোধের জেরে তাদের ভাই জুনায়েদ ফরাজী (৪০) তার প্রতি ক্ষোভের বশবর্তী হয়ে তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে আসছিলেন।

অভিযোগে প্রকাশ , সোমবার (৯ মার্চ) সকালে জুনায়েদ ফরাজী সোহেল খলিফার বাড়িতে গিয়ে কথাবার্তার এক পর্যায়ে তার ছবি ও ভিডিও ধারণ করেন। পরে একই দিন বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে সোহেল খলিফা শিমুল বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তাকে ক্ষতি করার জন্য ওৎ পেতে থেকে।

এক পর্যায়ে জাঙ্গালপাশা এলাকার মিয়াপাড়া রোডে মাহফুজ ফরাজীর বাড়ির সামনে পৌঁছালে জুনায়েদ ফরাজীসহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জন যুবক তার গতিরোধ করে।

এ সময় তারা লাঠিসোটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে সোহেলের ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলার সময় জুনায়েদ ফরাজী ধারালো রামদা দিয়ে কোপ দিলে তা সোহেলের ডান পায়ে লেগে তিনি জখম হন।

এসময় তার সহযোগীরা লাঠি ও লোহার রড দিয়ে হামলা চালিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।ভুক্তভোগীর দাবি, হামলার সময় তার মানিব্যাগে থাকা ৬ হাজার সৌদি রিয়াল (প্রায় ২ লাখ টাকা) এবং নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।এ বিষয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews