ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের পশ্চিম রাজনগর আরফিন তালুকদার মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরণ,
দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার এ উপলক্ষে ইফতারপূর্ব এক আলোচনা সভার আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপক মোঃ আতিয়ার হোসেন।
এ সময় বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার মুহতামিম মোঃ মোস্তফা কামাল, সেক্রেটারী মোঃ তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তালুকদার, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম,
মোঃ জোবায়ের পারভেজ শোভন, মাওলানা আব্দুল কাদের প্রমূখ।সভায় বক্তারা বলেন, আদর্শ দীনি শিক্ষা বাস্তবায়নে মাদ্রাসাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply