ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নিযুক্ত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. এটিএম মমতাজুল করীম,
শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মিরাজ শিকদার, সহসভাপতি মোঃ ইদ্রিস আলী, সহসভাপতি এস.এস আকাশ, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান,
যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আপন, সহ সাধারণ সম্পাদক ইফতেখার আলম শফিক, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জমিরউদ্দিন, সহ দপ্তর সম্পাদক মোঃ উকিল হোসেন, নির্বাহী কমিটির সদস্য মোঃ সুরুজ বাঙ্গালী প্রমুখ।
এর আগে রোববার (২২ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)কে বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিযুক্ত করায় শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Leave a Reply