ফরিদপুরের নগরকান্দায় ৬ হাজার ৯৮৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০), সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে জানিয়েছেন র্যাব।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে নগরকান্দার জয় বাংলা রেলক্রসিংয়ের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ওই দুই মাদক ব্যবসায়ী হলেন- পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাহমুদকান্দা এলাকার মো. ফাইজুল সরদারের ছেলে মো. নাঈম (২৪) ও একই উপজেলার মাটিভাঙ্গা এলাকার মো. বদরুজ্জামানের ছেলে মো. শফিকুল ইসলাম (২৩)।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply