1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমা- জমির দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত-১৫

  • মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

 ভাঙ্গা( ফরিদপুর)প্রতিনিধিঃ 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ী গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার ও জমা-জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জের ধরে দু,পক্ষের মধ্যে সংঘর্ষে  অন্তত ১৫ জন আহত হয়েছে।   মঙ্গলবার( ১৩ জানুয়ারী)  সকালে ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে উভয় পক্ষই দেশীয় অস্ত্র রামদা, ঢাল ও সড়কি নিয়ে ঝাপিয়ে পড়ে।  এতে নারী-পুরুষ সহ অন্তত ১৫  জন আহত হয়েছে। আহতরা নিকটস্থ চিকিৎসক ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

 প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,  ওই গ্রামের হাবিবুর রহমান  তালুকদার ও কবির খান দলের মধ্যে দীর্ঘদিন যাবত এলাকায় আধিপত্য বিস্তার ও জমা- জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে সোমবার সকালে দু,পক্ষের মধ্যে একদফা সংঘর্ষ হয়।

পরে মঙ্গলবার সকাল সকালেই দু,পক্ষ ঢাল,সরকি,রামদা,টেটা প্রভৃতি দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাপিয়ে পড়ে।  ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত  সরইবাড়ি গ্রামে ও সরইবাড়ি কবর স্থান এর সড়কের পাশে  দাঁড়িয়ে প্রায় তু,

পক্ষের মধ্যে  ২  ঘন্টা ব্যাপী  সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে এলাকায় রণক্ষেত্রে পরিনত হয়। এতে উভয় পক্ষের অন্তত নারী সহ ১৫: জন আহত হয়। আহতদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। । বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

  এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, সরইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার গ্রুপ ও কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

দুই দিন আগে কবির খানের পক্ষের লোকজন শহীদ খানকে মারধর করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে এই দুই পক্ষ দেশীয় অস্ত্র, ঢাল ও সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews