মধুখালীতে ৬০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ৬০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ফরহাদ লস্কর ওরফে বকুল লস্কর (২৫)। সে উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট মুন্সিপাড়া গ্রামের আজিজার রহমান লস্করের ছেলে।
আটকের পর তাকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান জানান,
গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার এস আই রুস্তুম আলী ও সঙ্গীয় এ এস আই আশরাফুল আলম জানতে পারেন মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের গোহাইল পাড়া রাস্তার উপর ইয়াবা ট্যাবলেটসহ ধৃত মাদক ব্যবসায়ী ফরহাদ ও অপর দুই ব্যক্তি মাদক বিক্রয়ের জন্য অপেক্ষা করছে।
ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে দুইজন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হন তারা।
এ সময় আটক ফরহাদ লস্কর ওরফে বকুল লস্করের দেহ তল্লাশী করে ৬০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে মধুখালী থানায় আটক মাদক ব্যবসায়ী ফরহাদ লস্কর ওরফে বকুল লস্করসহ অপর পলাতক ওয়াইদুর (৪৭), পিতা শাজাহান শেখ ও সজীব ফকির (২৮), পিতা রবিউল ফকির, গ্রাম গোহাইল পাড়াকে আসামী করা হয়েছে।
আটক ফরহাদ ওরফে বকুল লস্করকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ১০ জানুয়ারি শনিবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। অপর দুই আসামী পলাতক রয়েছে।

Leave a Reply