ফরিদপুরের ভাঙ্গায় হেলেনা ফাউন্ডেশনের আয়োজনে কৃষকদের কৃষি উপকরণ বিতরণ ও পদক প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আব্দুল্লাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে কৃষিক্ষেত্রে উদ্ভাবনী ও অবদানের জন্য এলাকার অর্ধ শতাধিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ এ পদক প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মালিয়া আক্তারের সভাপতিত্বে এবং মিজান খালাসির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর- ৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম,নাসিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর খান।
এ-সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ফজলে সোবাহান শামীম,যুগ্ম সম্পাদক মোঃ আলমগীর কবিরাজ, সাবেক চেয়ারম্যান মোঃ শাজাহান খান, বিশিষ্ঠ ব্যবসায়ী হাজী ইদ্রিস আলী মাতব্বর,যুবদল কেন্দ্রীয় নেতা রাসেল মিয়া,
বিএনপি নেতা আইয়ুব মুন্সী নাছিরাবাদ ইউনিয়ন বিএনপি নেতা মোশারফ তালুকদার,হেলাল মাস্টার,আতিকুল ইসলাম মওলা,মিরাজ মাতুব্বর,মোঃ শাহাদাত বেপারী,আবুবক্কার মাতুব্বর, রবিন খান,মোঃ ইউসুফ খান, কামাল হোসেন সহ স্থানীয় বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল বলেন, প্রতিটি মানুষ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবে। যশ,খ্যাতি, সম্পদ,অহমিকা ,
ক্ষমতার বড়াই এগুলো কোন কাজেই আসবেনা। মৃত্যুর পর মানুষের ভালো কাজগুলোরই মূল্যায়ন হবে৷ তিনি হেলেনা ফাউন্ডেশনের প্রসঙ্গ ধরে বলেন,এলাকায় অনেক বিত্তবান,
ক্ষমতাশালী ব্যাক্তি রয়েছেন কিন্ত হেলেনা ফাউন্ডেশনের উদ্যোগে আজ যে কৃষকদের সম্মানিত করলো এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি এ প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।






Leave a Reply