ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গার তিন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে স্থগিত হওয়া ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ যাচাই-বাছাই কার্যক্রমের দ্বিতীয় দফা শুনানি শেষে তাদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে দুপুরে উক্ত আসনের প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ১৫ জনের মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়।
মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রফেসর ড. ইলিয়াস হোসেন মোল্লা, বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম,
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের এনডিএফের শাহ্ মো: আবু জাফর, স্বতন্ত্র মো. আবুল বাশার খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি শরাফত হুসাইন,
জাতীয় পার্টির সুলতান আহমেদ খান ও বাংলাদেশ কংগ্রেসের মুহাম্মদ খালিদ নাছির।এ আসনে মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়া প্রার্থীরা হলেন, স্বতন্ত্র মো: আরিফুর রহমান দোলন, এনসিপির মো: হাসিবুর রহমান অপু,
স্বতন্ত্র লায়লা আরজুমান বানু, স্বতন্ত্র মো: গোলাম কবির মিয়া, স্বতন্ত্র মো: সামসুদ্দিন মিয়া ঝুনু, স্বতন্ত্র মো: শাহাবুদ্দিন আহমেদ, স্বতন্ত্র হাসিবুর রহমান ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টর মৃণ্ময় কান্তি দাস।
জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ জানান, ফরিদপুর-১ আসনে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। ৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

Leave a Reply