1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থীর হলফনামায় জালিয়াতির অভিযোগ

  • শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থীর হলফনামায় জালিয়াতির অভিযোগ

এস.এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়নপত্র ও জমাকৃত হলফনামায় অসম্পূর্ণ, ভুল ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ উঠেছে। পাশাপাশি তার নিজের নামে আয়কর নথি (টিআইএন নম্বর) ইনকাম ট্যাক্স সার্টিফিকেট ও সম্পদ ও দায় বিবরণী তথা আইটি-টেন/বি জমা দেওয়া হয়নি বলেও তথ্য পাওয়া গেছে।

রিটার্নিং কর্মকর্তার কাছে এসব বিষয়ে অভিযোগ করেছেন ফরিদপুর-১ আসনের একাধিক সম্ভাব্য প্রার্থী।

অভিযোগ সূত্রে জানা যায়, খন্দকার নাসির মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে আয়কর নথি সংযুক্ত করেছেন, তা তার নামে নয়, বরং খন্দকার নাসিউল ইসলাম’ নামে অন্য এক ব্যক্তির বলে দাবি করা হয়েছে। এই নামে জমা দেওয়া আয়কর নথিতে টিআইএন নম্বর ২২১০৫৩৮৭৯৯৪১।

অভিযোগে বলা হয়েছে, খন্দকার নাসিউল ইসলাম’ নামে দেওয়া আয়কর বিবরণী অনুযায়ী, তার মোট সম্পদ ৪৯ লাখ ৪৪ হাজার ২৯৫ টাকা। কিন্তু বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের জমা দেওয়া হলফনামায় তার নিজের সম্পদ দেখানো হয়েছে এক কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা। তবে এসব সম্পদের বিপরীতে আয়কর-সংক্রান্ত প্রাসঙ্গিক কোনো নথিপত্র নেই বলেও অভিযোগ রয়েছে।

হলফনামা অনুযায়ী, খন্দকার নাসিরুল ইসলাম তার দায় (ঋণ) দেখিয়েছেন ১৬ কোটি ৯৭ লাখ ১৯ হাজার ২৪১ টাকা। অথচ খন্দকার নাসিউল ইসলামের নামে যে আয়কর নথি জমা দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেখানে ব্যাংক ঋণ (দায়) দেখানো হয়েছে মাত্র ৫ লাখ টাকা।

আবার খন্দকার নাসিউল ইসলাম নামে জমা দেওয়া আয়কর বিবরণীতে গাছ বিক্রি বাবদ ১৭ লাখ ২০ হাজার ৩০৫ টাকা আয়ের তথ্য দেওয়া হয়েছে। তবে খন্দকার নাসিরুল ইসলামের হলফনামায় অন্যান্য আয়ের উৎস ও টাকার হিসাব উল্লেখ করা হয়নি বলে অভিযোগ।

খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি ঢাকা ব্যাংক ফরিদপুর শাখায় ঋণখেলাপি, এমন তথ্যও নিশ্চিত হওয়ার দাবি করা হয়েছে অভিযোগকারীদের পক্ষ থেকে।
এ বিষয়ে ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা গণমাধ্যমকে বলেন, আমরা আইনে যা আছে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। কোনো ব্যক্তির চেহারা দেখে নয় ব্যবস্থা হবে আইনানুগ।

অভিযোগকারীদের একজন, ফরিদপুর-১ আসনের সম্ভাব্য এনডিএফ জোট প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া বা নিজ নামে আয়কর রিটার্নের তথ্য মনোনয়ন পত্রের সঙ্গে জমা না দিলে শুধু মনোনয়ন ফরম বাতিলই হবে না, এটা ফৌজদারি অপরাধও। বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি। আশা করছি তিনি উপযুক্ত আইনগত পদক্ষেপ নেবেন।

আরেক অভিযোগকারী সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুর বলেন, ইতিমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তাকে খোন্দকার নাসিরুল ইসলামের হলফনামায় মিথ্যা তথ্য ও নিজ নামে আয়কর রিটার্ন জমা না দেওয়ার বিষয়টি জানিয়েছি। আশা করছি রিটার্নিং কর্মকর্তা উপযুক্ত পদক্ষেপ নেবেন।

অন্যদিকে হলফনামায় অসম্পূর্ণ, ভুল ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগের বিষয়ে খন্দকার নাসিরুল ইসলামের সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews