1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে দুই মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে দুই মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

এস.এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। শনিবার রাতভর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেল সহ তাদের ৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, জেলার সদর উপজেলার ইব্রাহীমদী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এনামুল চৌকদার(২৬), শোভারমপুর কবিরের মোড় মহল্লার মৃত সাদেক সরদারের ছেলে সিদ্দিক সরদার(৪০),

আলীপুর গোরস্থান সংলগ্ন এলাকার মামুন মোল্যার ছেলে তাসফিক মাহমুদ তামিম(২০) ও সরোয়ার হোসেনের ছেলে আশিকুল ইসলাম অনিক(২২),

মৃত ইউনুস শেখের ছেলে রাতুল শেখ(২২), চর মাধবদিয়া গ্রামের আনোয়ার শেখের ছেলে লিয়ন শেখ(২৪), নড়াইল জেলার নড়াগাতি উপজেলার চান্দেরচর গ্রামের মুক্তার শেখের ছেলে সাব্বির হোসেন নয়ন ওরফে সাদ্দাম(৩৪)।

অভিযান পরিচালনাকারী এস আই নুর হোসেন জানান, গ্রেফতার হওয়া ৭জন প্রফেশনাল চোরচক্রের সদস্য। ওরা নিয়মিতভাবে মোটরসাইকেল ও অটোরিকসা চুরি করে। ওদের কাছে বিশেষ চাবি আছে যেটা যেকোন মোটরসাইকেল চালু করা যায়।

এর আগেও এরা পুলিশের কাছে গ্রেফতার হয়েছে। জামিনে বের হয়ে আবারো চুরি করা শুরু করেছে।আসামিরা প্রাথমিকভাবে এই সকল মোটরসাইকেল চুরি সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

রবিবার সকালে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৫ দিনে শহরের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হয়।

গত ২০ ডিসেম্বর দুপুরে শহরের রঘুনন্দনপুর এলাকার হালিমা ভিলার নিচতলা থেকে জুনাইদ হাবিব নামের এক শিক্ষকের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়।

সিসি টিভির ফুটেজ দেখে চোর সনাক্তসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি ডিসকভার ১২৫ সিসি ও একটি এ্যাপাচি-৪ ভি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়।আজ দুপুরে মোটরসাইকেল চুরির তিনটি পৃথক মামলায় গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews