ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র জনতার উদ্যোগে আজ শুক্রবার (১৯ডিসেম্বর) সকাল ১১ টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) এর ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সাইফ খান, সাংগঠনিক সম্পাদক শেখ বাচ্চু,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরের আহ্বায়ক কাজি রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, জুলাই যোদ্ধা জনি বিশ্বাস, শাহ মোঃ আরাফাত ,
আবরার নাদিম ইতু, নিরব ইমতিয়াজ শান্ত সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।এ সময় তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বিভিন্ন রকম স্লোগান প্রদান করেন।
তারা বলেন অবিলম্বে ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। এর পূর্বে গতকাল বৃহস্পতিবার রাতে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অনুরূপ কর্মসূচি পালন করে তারা। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Leave a Reply