নারীর প্রতি অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরন , অন্তর্ভুক্তিমূলক কৃষি উন্নয়ন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ফরিদপুরের কৈজুরি ইউনিয়নের শোমসপুরে গন সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে এ উপলক্ষে শোমসপুর বাজার থেকে একটি বর্নিল শোভাযাত্রা বের হয়ে পূনরায় সমাবেশস্থলে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
‘স্ববল প্রকল্প (SWABOL Project)’ এর আওতায় ইউরোপীয় ইউনিয়ন এবং ট্রেইডক্রাপ্ট এক্সচেঞ্জের আর্থিক সহায়তায় উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে আয়োজিত সমাবেশে কয়েক,শ উপকারভোগী নারী অংশগ্রহণ করেন।
উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি সাগরী বেগমের সভাপতিত্বে প্রকল্পের ফিল্ড কো -অর্ডিনেটর( ফরিদপুর অঞ্চল) মোঃ মোখলেসুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ সময় বিস্তারিত তুলে ধরেন ট্রেইডক্রাপ্ট এক্সচেঞ্জের প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরীন স্নিগ্ধা।
এ সময় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম,এ নাহার,সমবায় কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শরিফুল রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আকরামুল কবির কৈজুরী ইউপি চেয়ারম্যান ফকির সিদ্দিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থায় বৈষম্য দূর করা এখন সময়ের দাবি। পাশাপাশি সমাজে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে স্থানীয় কৃষক, নারী, তরুণসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণের মাধ্যমে কৃষি উন্নয়ন, পারিবারিক সহিংসতা, নারী অধিকার এবং সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হয়। বক্তারা আরও বলেন,
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে।সমাবেশ শেষে ৩ শত অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতা উপকরণ বিতরণ করা হয়।

Leave a Reply