নারীর প্রতি অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরন , অন্তর্ভুক্তিমূলক কৃষি উন্নয়ন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ফরিদপুরের বোয়ালমারীতে গন সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে এ উপলক্ষে উপজেলার মাহিশালা বাজার থেকে একটি বর্নিল শোভাযাত্রা বের হয়ে পূনরায় সমাবেশস্থলে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

‘স্ববল প্রকল্প (SWABOL Project)’ এর আওতায় ইউরোপীয় ইউনিয়ন এবং ট্রেইডক্রাপ্ট এক্সচেঞ্জের আর্থিক সহায়তায় উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে আয়োজিত সমাবেশে কয়েক,শ উপকারভোগী নারী অংশগ্রহণ করেন। বোয়ালমারী শাপলা নারী উন্নয়ন এসোসিয়েশন সমবায় সমিতির সভাপতি সাবিনা বেগমের সভাপতিত্বে প্রকল্পের ফিল্ড কো -অর্ডিনেটর( ফরিদপুর অঞ্চল) মোঃ মোখলেসুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ সময় বিস্তারিত তুলে ধরেন ট্রেইডক্রাপ্ট এক্সচেঞ্জের প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরীন স্নিগ্ধা।
এ সময় বক্তব্য দেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক , উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন,মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ কাকলী,সমবায় কর্মকর্তা আফজাল হোসেন,অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোল্লা মনিরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থায় বৈষম্য দূর করা এখন সময়ের দাবি। পাশাপাশি সমাজে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে স্থানীয় কৃষক, নারী, তরুণসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণের মাধ্যমে কৃষি উন্নয়ন, পারিবারিক সহিংসতা, নারী অধিকার এবং সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হয়। বক্তারা আরও বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে।
সমাবেশ শেষে ৩ শত অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতা উপকরণ বিতরণ করা হয়।সভায়,, নারী উদ্যোক্তাদের সাঝে ৪০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

Leave a Reply