1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় বিভিন্ন স্থানে পথসভায় বেগম খালেদা জিয়ার জন্য চাইলেন দোয়া শামা ওবায়েদ

  • রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

ভাঙ্গায় বিভিন্ন স্থানে পথসভায় বেগম খালেদা জিয়ার জন্য চাইলেন দোয়া শামা ওবায়েদ

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে ফরিদপুর-২( নগরকান্দা  সালথা) আসন থেকে ধানের শীষের প্রার্থী ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর পথসভা অনুষ্ঠিত হয়েছে। তিনি পথসভাগুলোতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।

ফরিদপুর-৪ থেকে দুটি ইউনিয়ন আলগী এবং হামিরদীকে কেটে নিয়ে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করেন নির্বাচন কমিশন।তারই ধারাবাহিকতায় আজ ৩০ নভেম্বর রবিবার সকাল থেকে আলগী এবং হামিরদী দুটি ইউনিয়নে প্রথমবারের মতো ধানের শীষের পক্ষে তার নির্বাচনী সভা শুরু করেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম রিংকু সদ্য সংযুক্ত আলগী এবং হামিরদী দুটি ইউনিয়নের পথসভাগুলোতে পৌছালে ইউনিয়নের শত শত নারী পুরুষ ফুলের মালা দিয়ে তাকে সংবর্ধনা জানান। সকাল দশটা থেকে পথসভা শুরু করে সন্ধ্যায় তা শেষ হয়। প্রথমে পীরেরচর উচ্চ বিদ্যালয় চত্বর,হরিরহাট বাজার,ভোগের বাজার সহ বেশ কয়েকটি পথসভায় তিনি বক্তব্য দেন।

আলগি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহিউদ্দিন বুলুর সভাপতিত্বে ভোগের বাজার এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু তার নির্বাচনী সভার বক্তব্যের শুরুতে মহান রাব্বুল আলামিন আল্লাহর দরবারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন উপস্থিত হাজার হাজার জনতার কাছে।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্নু আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ন আহবায়ক এডভোকেট আলী আশরাফ নান্নু, ভাঙ্গা থানা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমসহ ভাঙ্গা ও নগরকান্দা থানার বিএনপি নেতৃবৃন্দ সহ ছাত্রদল যুবদল এবং মূল দলের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধানের শীষে ভোট দিলে দেশে উন্নত হবে, দেশ এগিয়ে যাবে, তিনি আলগি এবং হামিরদীর জনগনের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি আমি যদি নির্বাচিত হই,

ধানের শীষ যদি জয়ী হয় তবে আপনাদের দাবী আপনাদের ইউনিয়ন আমি আপনাদের হাতে ফিরিয়ে দিবো ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত জনতা সকলে হাত উঠিয়ে ওয়াদা দেন আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন।

সভায় আলগী ইউনিয়ন মহিলা নেত্রী নারগিস আক্তারের নেতৃত্বে মহিলা দলের বিরাট একটি দল রিংকুকে শুভেচ্ছা জানান এবং তাকে ফুলের তোড়া উপহার দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews