1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় স্ববল প্রকল্পের আয়োজনে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণসমাবেশ- শোভাযাত্রা

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

ভাঙ্গায় স্ববল প্রকল্পের আয়োজনে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণসমাবেশ- শোভাযাত্রা

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি:

কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরন , অন্তর্ভুক্তিমূলক কৃষি উন্নয়ন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ফরিদপুরের ভাঙ্গায় গন সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৭ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে উপজেলার কাউলীবেড়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্নিল শোভাযাত্রা বের হয়ে পূনরায় পরিষদ চত্বর প্রাঙ্গণে এই সমাবেশস্থলে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

‘স্ববল প্রকল্প (SWABOL Project)’ এর আওতায় ইউরোপীয় ইউনিয়ন এবং ট্রেইডক্রাপ্ট এক্সচেঞ্জের আর্থিক সহায়তায় উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে আয়োজিত সমাবেশে কয়েক,শ নারী অংশগ্রহণ করেন।

ভাঙ্গা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি মাবিয়া বেগমের সভাপতিত্বে জোবায়দা রহমানের সঞ্চালনায় প্রকল্পের ফিল্ড কো -অর্ডিনেটর( ফরিদপুর অঞ্চল) মোঃ মোখলেসুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিস্তারিত তুলে ধরেন, উলাসী সৃজনী সংঘের প্রোগ্রাম কো- অর্ডিনেটর জেনিফার জেনি।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুণ্ড,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ খায়রুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সজল শাখারী, ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থায় বৈষম্য দূর করা এখন সময়ের দাবি। পাশাপাশি সমাজে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে স্থানীয় কৃষক, নারী, তরুণসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণের মাধ্যমে কৃষি উন্নয়ন, পারিবারিক সহিংসতা, নারী অধিকার এবং সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হয়।

বক্তারা আরও বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে। সমাবেশ শেষে ৩ শত অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতা উপকরণ বিতরণ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews