ফরিদপুরের মুন্সি বাজার মাছের আড়তে গোপন সংবাদের ভিত্তিতে আই এল আর ফ্রীজে সংরক্ষিত অবস্থায় প্রচুর পরিমানে কৃত্রিম জেলি দেওয়া চিংড়ি মাছ এবং প্রায় ৫ মন সামুদ্রিক পঁচা মাছ জব্দ করা হয়েছে ।
সোমবার ২৪ নভেম্বর বেলা ১১টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী পরিচালক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে এক ঝটিকা মোবাইল কোর্ট পরিচালনা করে আড়ৎদারকে ভোক্তা অধিকার আইনে দশ হাজার টাকা তাৎক্ষণিক জরিমানা করা হয় সেই সাথে উক্ত জেলি দেওয়া চিংড়ি মাছ ও সামুদ্রিক পঁচা মাছ
বিধি সম্মতভাবে উপস্থিত জনসাধারণের সম্মুখে কেরোসিন তেল ঢেলে গর্ত করে তিন ফিট মাটির নীচে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ মাছের মালিককে পাওয়া যায়নি ।
এসময় মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আজমল ফুয়াদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহামুদুল হোসেন,
মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ বজলুর রশীদ খান।






Leave a Reply