ফরিদপুরের মধুখালীতে কৃষি কাজে ব্যবহারের জন্য ভেজাল কীটনাশক,কীটনাশক তৈরীর উপাদান ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী গ্রামের মৃত কবির মোল্যা ছেলে দাউদ মোল্যা প্রায় এক বছর আগে বাগাট উত্তরপাড়া গ্রামে জমি ক্রয় করে ঘর তুলে বসবাস শুরু করে।
এর পরই শুরু করে কৃষিকাজে ব্যবহার করার জন্য ভেজাল কীটনাশক। ইতিমধ্যে বাজারজাত শুরু করে অনেক কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি করেছে।
আজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল ভেজাল
কীটনাশক ও ও সরঞ্জাম জব্দসহ অভিযুক্ত দাউদ মোল্যাকে ১ বছরের কারাদন্ড ও নগদ ১ লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।
এসময় মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী, থানার এসআই তন্ময়,উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন খান সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply