1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে চোর সন্দেহে ৪ জনকে গণপিটুনি, একজনের মৃত্যু

  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

ফরিদপুরে চোর সন্দেহে ৪ জনকে গণপিটুনি, একজনের মৃত্যু

এস.এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

ফরিদপুরের নগরকান্দায় গভীর রাতে চোর সন্দেহে ৪ যুবক গণপিটুনির শিকার হয়েছে। তাঁদের মধ্যে শাহীন শিকদার (২৮) নামে একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর দাবি, গণপিটুনির শিকার ওই চার যুবক ভ্যান চুরি করতে এসেছিলেন।

গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত শাহীন শিকদার একই ইউনিয়নের গজগাহ গ্রামের মোস্তফা শিকদারের ছেলে।

আহতদের মধ্যে রয়েছেন ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান গ্রামের মোস্তফা শেখের ছেলে সুমন শেখ (২০), শ্রাঙ্গাল গ্রামের জাকির মাতুব্বরের ছেলে পারভেজ মাতুব্বর (২১) ও উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কুঞ্জনগর গ্রামের এনামুল সরদার (২৬)। তাঁদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে গ্রামের অনেকের বাড়িতে ভ্যানসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটছে। গতকাল দিবাগত রাতে ভ্যানচালক আক্তার ফকিরের বাড়িতে ভ্যান চুরি করতে যান পাঁচ যুবক। বিষয়টি টের পেয়ে আক্তার ফকির তাঁদের ধাওয়া দেন এবং তাঁর চিৎকারে গ্রামের শতাধিক মানুষ বেরিয়ে এসে তাঁদের আটক করেন।

এ সময় একজন পালিয়ে গেলেও চারজনকে বেধড়ক মারধর করেন এলাকাবাসী। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শাহীন শিকদারকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়দেব কুমার সরকার জানান, হাসপাতালে চিকিৎসাধীন, তিনজন শঙ্কামুক্ত।

ভ্যানচালক আক্তার ফকির জানান, কয়েক দিন আমাদের গ্রামে একের পর এক চুরির ঘটনা ঘটছে। এ জন্য রাতে গ্রামের মানুষ ঠিকমতো ঘুমাইতেছিল না। গত রাতে মাত্রই ঘুমাতে গেছি, তখনই আমার ভ্যানের শিকল ধরে টান দেওয়ার শব্দ শুনে বের হয়ে দেখি চোরের দল। তখন চিৎকার দিলে গ্রামের শত শত মানুষ দাবড়াইয়ে ধরে ফেলে।

অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল (দায়িত্বরত নগরকান্দা সার্কেল) জানান, স্থানীয়রা আমাদের জানিয়েছে, তারা একটি বাড়িতে ভ্যান চুরি করতে গিয়েছিল।

পরে গ্রামের লোকজন জড়ো হয়ে তাদের মারধর করে এবং একজন মারা গেছে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews