ফরিদপুর-১ আসনের শ্রেষ্ঠ দানশীল ছিলেন মরহুম কাঞ্চন মুন্সী। তিনি ছিলেন প্রজ্ঞাবান, শিক্ষানুরাগী। নিজের সারাজীবনের পরিশ্রমে গড়ে তোলা শত শত কোটি টাকার সম্পদ তিনি নিঃসংকোচে বিলিয়ে দিয়েছেন মানুষের কল্যাণে।
শিক্ষাকে ভালোবেসে স্কুল প্রতিষ্ঠা করেছেন, অসহায় মানুষের জন্য বানিয়েছেন দাতব্য চিকিৎসালয়, আর সমাজের উন্নতিতে ব্যয় করেছেন নিজের কষ্টার্জিত সম্পদ। কবরস্থান, ঈদগাহ, মসজিদ ও বিভিন্ন সামাজিক কাজের জন্য শত কোটি টাকার জমি তিনি দান করেছেন।
তার উদ্যোগে শত শত বেকার যুবক নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। বদলে গেছে একটি পুরো অঞ্চলের ভাগ্য।
তার নিজ এলাকায় কামারগ্রাম কাঞ্চন একাডেমী প্রতিষ্ঠার মাধ্যমে তিনি আলফাডাঙ্গা থানায় প্রথমবারের মতো জ্বালিয়েছিলেন শিক্ষার আলো। ওই অঞ্চল যখন অন্ধকারে ডুবে ছিল, তখন আলোর পথ দেখিয়েছিলেন কাঞ্চন মুন্সী নিজেই।
এরই ধারাবাহিকতায় আরেক উজ্জ্বল উদাহরণ তার উত্তরসূরি মরহুম মুন্সী বজলুর রহমান। তিনি কাঞ্চন একাডেমীকে ৯০ শতাংশ জমি দান করেছিলেন আর সেই জমির ওপর গড়ে উঠেছে ৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত আলফাডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বা আলফাডাঙ্গা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)।
এই বিশাল প্রকল্প আলফাডাঙ্গায় আনার নেপথ্যে ছিলেন কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান জননেতা আরিফুর রহমান দোলন, কাঞ্চন মুন্সীর প্রপৌত্র। তাঁর নিরলস প্রচেষ্টা ও আগ্রহ না থাকলে এই এলাকার মানুষের ভাগ্যে এমন একটি আধুনিক প্রতিষ্ঠান হতো না।
আজ আলফাডাঙ্গা টিটিসির মাধ্যমে সৃষ্টি হচ্ছে যুব সমাজের উজ্জল ভবিষ্যৎ। টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই দক্ষতা অর্জন করছে, চাকরি পাচ্ছে, কেউ আবার উদ্যোক্তা হয়ে নিজের মতো করে এগিয়ে যাচ্ছে।
বাস্তব দক্ষতা শেখানোর মাধ্যমে টিটিসি জনপদের উন্নতির সবচেয়ে দৃশ্যমান মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। আজ তিনি বেচে না থাকলেও তার এই মানবসেবা ও বিভিন্ন অবদানের কারনে এখনো মানুষের মুখে মুখে তার সুনাম রয়েছে।

Leave a Reply