ফরিদপুরের ভাঙ্গায় মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ হয়ে ফরিদপুর-৪’ আসন থেকে বিএনপি দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহীদুল ইসলাম খান বাবুল এর পক্ষে ভাঙ্গা উপজেলা ছাত্রদলের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী মিতু মণ্ডল (পুখুরিয়া)
এর জরুরি অপারেশন খরচের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে ভাঙ্গা পৌর এলাকায় এ মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সজল তালুকদার, ভাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আবির হাসান মাতুব্বর,
উপজেলা ছাত্রদল নেতা সাওন মাতুব্বর, পৌর ছাত্রদল নেতা মো. মঈম মুন্সী, মানিকদহ ইউনিয়ন বিএনপির নেতা মো. সুলতান মাতুব্বর, মিতু মণ্ডলের মা ও স্বামী।
নেতৃবৃন্দ বলেন, মানবতার সেবা আমাদের মৌলিক দায়িত্ব। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই ছাত্রদলের চেতনা।
সহায়তা পেয়ে মিতু মণ্ডলের পরিবার ভাঙ্গা উপজেলা ছাত্রদল ও শহীদুল ইসলাম খান বাবুল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply