ফরিদপুরের ঝিলটুলীতে অবস্থিত টেরাকোটা চায়নিজ রেষ্টুরেন্টে একটি ঝটিকা অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় অননুমোদিত উপকরন দিয়ে খাদ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ উপকরন ব্যবহার করা, ফ্রিজে একই চেম্বারে প্রস্তুতকৃত খাবারের সাথে কাঁচা মাংশ
সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট টেরাকোটা চাইনিজ রেষ্টুরেন্টকে বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ অধ্যাদেশ আইনে
সচেতনতার জন্য বিশ হাজার টাকা অর্থ দন্ড আরোপ ও আদায় করেন। একই সাথে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের মধ্যে সকল প্রকার
অনিয়ম সংশোধন করে ব্যবসা পরিচালনার জন্য পরামর্শ দেন।মোবাইল কোর্ট পরিচালনার সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আজমল ফুয়াদ,
প্রসিকিউশন অফিসার স্যানিটারী ইন্সপেক্টর মোঃ বজলুর রশীদ খান ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা আনসার ব্যাটেলিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply