1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবিতে পদযাত্রা ও গণসমাবেশ

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবিতে পদযাত্রা ও গণসমাবেশ

 এস. এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে সর্বস্তরের মানুষের ব্যানারে গণসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ফরিদপুর বিভাগ কোন ব্যক্তির দাবি নয়। এটি এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি। অথচ গণমানুষের এই দাবিকে দীর্ঘদিন যাবত ঝুলিয়ে রাখা হয়েছে। তারা যত দ্রুত সময়ের মধ্যে ফরিদপুর বিভাগ ঘোষণা করা না হলে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন।

ফরিদপুর বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আবরার নাদিম ইতুর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক আলতাফ হোসেন, সাংবাদিক মফিজ ইমাম মিলন,

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, কাজী রিয়াজ সহ বিভিন্ন শ্রেণী-পেশা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

২০২৪ সালের ডিসেম্বরে প্রশাসনিক সংস্কার কমিশন কুমিল্লা ও ফরিদপুরকে পৃথক বিভাগ হিসেবে গঠনের সুপারিশ করেন। চলতি বছরের সেপ্টেম্বরে  সচিব পর্যায়ের বৈঠকে কুমিল্লা ও ফরিদপুর নামে দু’টি আলাদা প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

বর্তমানে এটি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত নিকারের সভায় চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় ফরিদপুরকে দ্রুত বিভাগ হিসেবে বাস্তবায়নের দাবিতে স্থানীয় জনগণ গণসমাবেশ ও স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews