1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আমি কখনো কোনো দলীয় নির্দেশে কাজ করিনি- জনপ্রশাসন সচিব

  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

আমি কখনো কোনো দলীয় নির্দেশে কাজ করিনি-
জনপ্রশাসন সচিব

এস.এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

নতুন জনপ্রশাসন সচিব মো. এহছানুল হক বলেছেন আমি কখনো কোনো দলীয় নির্দেশে কাজ করিনি। এখনো করি না, ভবিষ্যতেও করব না।
নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে কর্মকর্তারা ক্ষমতার সঠিক ব্যবহার না করলে শাস্তির মুখোমুখি হবেন বলে হুঁশিয়ার করেন তিনি।

আজ দুপুরের দিকে দপ্তরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এহছানুল হক বলেন, তিনি দলীয় নির্দেশনার ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করবেন।
এসময় তিনি আরও বলেন,

প্রিজাইডিং অফিসার ক্ষমতাবান থাকবেন, উনি যদি ক্ষমতার ব্যবহার না করেন, তাহলে তার বিচার হবে। তাদের ভয়ের কিছু নাই, গোলমাল করলে নির্বাচন বন্ধ করে দেবে। এটা প্রধান নির্বাচন কমিশনারের কথা, আমারও কথা।

জনপ্রশাসন সচিবের গুরুত্বপূর্ণ পদটি তিন সপ্তাহ শূন্য থাকার পর রোববার এহছানুল হককে সেই দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এত দিন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে দায়িত্বরত ছিলেন তিনি।

এহছানুল হক ১৯৮৩ সালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০১-০৬ সময়ে বিএনপি সরকারের আমলে তিনি জননিরাপত্তা বিভাগের উপসচিব, ঝালকাঠির জেলা প্রশাসক,

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৭-০৮ সময়ে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনের আগে মাঠ প্রশাসনের ডিসি ইউএনও পদে কোনো পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে এহছানুল হক বলেন, এটা নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

মাননীয় প্রধান উপদেষ্টা দেশের বাইরে গেছেন। এছাড়া প্রশাসনিক একটা কমিটি আছে। সবার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews