1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গৌরনদীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

  • শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

গৌরনদীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

এস.এম আকাশ, বিভাগীয় ব্যুরোঃ

রাতের আধাঁরে সরকারি জায়গার গাছ কাটার সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশের খবরের গৌরনদী উপজেলা প্রতিনিধি এসএম মিজানের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে টরকী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঘটনার সঙ্গে জড়িত বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সাংবাদিক এসএম মিজান অভিযোগ করে বলেন, রাতের আধাঁরে সরকারি গাছ কেটে সমালোচনার মুখে স্বেচ্ছাসেবক দলের গৌরনদী শাখার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রোকনকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা স্বেচ্ছাসেবক দল।

এ নিয়ে সরকারি গাছ কাটায় গৌরনদীতে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার শিরোনামে বাংলাদেশের খবর পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা পেয়ে রোকনকে বহিষ্কার করে দলটি। এরপর থেকেই রোকন ও তার সহযোগীরা আমার ওপর ক্ষিপ্ত ছিল।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টার দিকে টরকী চৌরাস্তায় বসে এক ব্যবসায়ীকে নিয়ে চা পান করছিলাম। এরমধ্যে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা রোকন ও তার সহযোগীরা এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে তুই কীভাবে এলাকায় থাকিস এবং কীভাবে নিউজ লেখিস তা দেখে নেব বলেই আমার ওপর হামলা চালায়।

এসময় আমার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আমাকে রক্ষা করে। পরবর্তীতে হামলাকারীরা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। যাওয়ার আগে তারা আমার মানিব্যাগসহ সাড়ে দশ হাজার টাকা ও ভিসা কার্ড নিয়ে গেছে।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শফিকুল ইসলাম রোকন বলেন, হামলা কিংবা কোনো হুমকির ঘটনা ঘটেনি।এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews