1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চরভদ্রাসনে বিএনপি নেতার অবৈধ দখল থেকে জমি উদ্ধার

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

চরভদ্রাসনে বিএনপি নেতার অবৈধ দখল থেকে জমি উদ্ধার

এস.এম আকাশ,ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে পূর্ব বি.এস ডাঙ্গী গ্রামের বিএনপি নেতা এ.জি.এম বাদল আমিন গং কর্তৃক ৩৫ বছর আগের জবর দখলকৃত তার বসতভিটে সংলগ্ন ১ একর সাড়ে ৭ শতাংশ জমি অবশেষে দখল মুক্ত করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছেন বিজ্ঞ আদালত।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জায়েদ হোসাইন, জেলা জজ কোর্টের উকিল কমিশনার স্বপন কুমার মজুমদার, জেলা দায়রা জজ নাজির মোঃ রফিক উদ্দিন ও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত থেকে ঢাক-ঢোল পিটিয়ে বিরোধীয় জমি দখলমুক্ত করেন।

এ সময় দখলীয় জমিতে গড়া দু’টি স্থাপনা অপসারন করা হয় এবং জমির আগাছা কেটে উন্মুক্ত করে প্রকৃত মালিকদের দখল বুঝিয়ে দেন আদালত। আর উদ্ধারকৃত জমিগুলো হলো-দিয়ারা ১১ নং চরভদ্রাসন মৌজার ৭৫১ নং খতিয়ানের ৮৫৪৯ নং দাগের ১ একর সাড়ে ৭ শতাংশ জমি। যাহা উপজেলা সদরে পূর্ব বিএস ডাঙ্গী গ্রামের প্রধান সড়ক ঘেষে পূর্ব সীমানা পর্যন্ত বিস্তৃত।

জানা যায়, এ.জি.এম বাদল আমিন চরভদ্রাসন সরকারি কলেজের বিএনপি প্যানেলের সাবেক ভিপি ছিলেন। পরবর্বিতে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এবং ২০১৪ সালে বিএনপি’র পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

এ.জি.এম বাদল আমিনরা রয়েছেন আপন ৯ ভাই এবং তিনি ওই এলাকার প্রভাবশালী নেতা ও চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর আস্থাভাজন সেই সুবাদে এজিএম বাদল আমিন ও তার পরিবার ১৯৮৮ সাল থেকে এলাকার কিছু অসহায় পরিবারের জমি জবর দখল করে ঘর বাড়ী নির্মান করে বসবাস করে আসছিলেন।

এসব অসহায় পরিবারগুলো হলো- একই গ্রামের মৃত আবুল বাশার মোল্যা, মৃত আরশাদ আলী মোল্যা, মৃত মোঃ চাঁন মোল্যা, মালেক মোল্যা, জলিল ফকির,মোঃ মমিন মোল্যা, মোঃ মোজাফ্ফর মোল্যা ও খালেক মোল্যা।

এসব পরিবারের প্রায় ২৬০ শতাংশ জমি জবর দখল করে নেওয়ার অভিযোগ ওই নেতার বিরুদ্ধে। এদের মধ্যে আরশাদ আলী মোল্যা গংরা বাদী হয়ে তাদের জমি ফিরে পেতে ২০০৪ সালে ফরিদপুর দায়রা জজ আদালতে ১৮/৪ নং মামলা করেন। উক্ত মামলায় বাদী পক্ষ ২০০৯ সালে প্রাথমিক ডিগ্রী এবং ২০২৫ সালের ৪ জুন চুড়ান্ত ডিগ্রী পান।

এরপর বাদী পক্ষ জারী মামলা করলে চরভদ্রাসন সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক শারমীন নাহার গত ২১ সেপ্টম্বর বাদী পক্ষকে বেদখলীয় ১ একর সাড়ে ৭ শতাংশ জমি বুঝিয়ে দেওয়ার আদেশ দেন এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে কোর্টের নির্দেশনা ইস্যু করেন। সেমতে বিজ্ঞ আদালত প্রশাসনের উপস্থিতিতে গত ২৫ সেপ্টেম্বর ঢাক-ঢোল পিটিয়ে অসহায় পরিবারের জমি গুলো উদ্ধার করে বুঝিয়ে দেন।

এ সময় উক্ত জমির এক মালিকের ছেলে মেহেদী হাসান বলেন, এলাকার প্রভাবশালী বিএনপি নেতা বাদল আমিন গংরা বিগত ৩৫ বছর ধরে আমাদের মূল্যবান জমি জবর দখল করে রেখেছিল। দীর্ঘকাল পর মাননীয় আদালত আমাদের জমি ফিরিয়ে দিয়েছেন। তাই আমরা বিজ্ঞ আদালতের কাছে চীর কৃতজ্ঞতা প্রকাশ করছি”।

২০২২ সালের জুন মাসে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। যা ১ জুন হতে ৫ জুন তারিখ পর্যন্ত কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া নিউজ আকারে প্রকাশিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জায়েদ হোসাইন বলেন, আমরা কোর্টের নির্দেশনাটি বাস্তবায়ন করতে পেরেছি এবং বে-দখলীয় জমি গুলো দখলমুক্ত করে শান্তিপূর্ন ভাবে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিতে পেরেছি এজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

আর দখলদার বিএনপি নেতা এ.জি.এম বাদল আমিন জানান, এই জমিটি ৮৬ সালে ক্রয় করে আমরা বসবাস করি পরে জমিটি নিয়ে আদালতে মামলা হয়।

এরপর বিরোধী পক্ষ আমাদের না জানিয়ে আদালতের একতরফা রায় নিয়ে এসে আমাদের উচ্ছেদ করে তারা দখলে নেয়।

উক্ত দখলদার বিএনপি নেতার ব্যপারে বর্তমান উপজেলা বিএনপি’র আহবায়ক ওয়াহিদুজ্জামান মোল্যা বলেন,

এ.জি.এম বাদল আমিন আমাদের নতুন কমিটির ৪ নাম্বার সদস্য। তবে ওই জমি সম্পর্কে আমি তেমন কিছু জানিনা।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews