ফরিদপুর- ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সাথে সংযুক্ত করে নির্বাচন কমিশনারের প্রকাশিত গেজেট বাতিল করে ইউনিয়ন দুটি পুনরায় ভাংগার সাথে সংযুক্ত করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ নির্বাচন কমিশনারসহ বাংলাদেশ সচিবলায়ের জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ও মন্ত্রী পরিষদ সচিব বরাবর লিখিত আবেদন করার পর এবার রাস্ট্রপতির কাছে আবেদন করেছেন ফরিদপুর ৪ আসনের কৃতি সন্তান ও শহীদ জিয়া ম্মৃতি সংসদ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো.মিরাজ শিকদার।
জানা যায়, উক্ত ইউনিয়ন দুটি ফরিদপুর-২ আসনের সাথে সংযুক্ত করার প্রতিবাদে ও নির্বাচন কমিশনারের গেজেট বাতিলের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ রাখাসহ ভাঙ্গা থানা ও উপজেলা কমপ্লেক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় আওয়ামীলীগের কর্মীরা।
এঘটনায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে একটি মামলা হয়েছে।
জিয়া ম্মৃতি সংসদ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো.মিরাজ শিকদার বলেন,ফরিদপুর-৪ আসন এত দিন ভাঙ্গা,সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল। আর ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে।
গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে।
আর এর প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করে ওই দুই ইউনিয়নের বাসিন্দারা। তাদের দাবি, ভোটের আসন পরিবর্তন হলে চরম ভোগান্তিতে পড়বেন গ্রামের সাধারণ মানুষেরা।
স্থানীয়দের দাবি,ভাঙ্গার এই দুটি ইউনিয়ন ভৌগলিক দিক থেকে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) উপজেলা থেকে বহু দূরে,যে কারণে তারা নানা ভোগান্তির শিকার হবেন।

Leave a Reply