নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার প্রতিবাদে এবং ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে আলিপুরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত ৩৬ জুলাই মঞ্চের সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ন সমন্বয়কারী এস.এম জাহিদ হোসেন, যুগ্ন সমন্বয়কারী ডা. বায়েজিদ হোসেন শাহেদ,যুগ্ম সমন্বয়কারী সাইফ খান ,
জেলা কমিটির সদস্য, এস এম আকাশ , শেখ বাচ্চু ,
সোহান ইসলাম সুজাত।মধুখালী উপজেলা যুগ্ন সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল হাসান মিঠু ,ভাঙ্গা উপজেলার প্রধান সমন্বয়কারী মোঃ আশরাফ ,
নগরকান্দার উপজেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ নাজমুল হুদা, সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোঃ আরিফুজ্জানসহ সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা এ ঘটনায় পরোক্ষভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দায়ী করেন। তারা বলেন ক্ষমতা হারিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশে ও বিদেশের মাটিতে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ।
তারই অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন এর উপর এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে ।
বক্তারা বলেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ বিগত সতের বছর দেশের মানুষের উপর নির্যাতন করেছেন। দেশের মানুষের উপর অত্যাচার করেছেন।
এখন তারা দেশে ও বিদেশে বসে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে । তারা অবিলম্বে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Leave a Reply