রাজবাড়ীতে ফিরোজ হায়দার (৫৬) নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা হয়েছে।
গত ১৭ই সেপ্টেম্বর সকালে রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা চককেষ্টপুর চকের মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।
আহত স্কুল শিক্ষক ফিরোজ হায়দার রাজবাড়ী পৌর শহরের কাজীকান্দা ৫নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মৃত মোজাহার উদ্দিনের ছেলে। তিনি বানীবহ ইউনিয়নের বার্থা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
আহত অবস্থায় স্কুল শিক্ষক ফিরোজ হায়দার বলেন, ঘটনার দিন সকালে তিনি বাড়ী থেকে হাঁটা হাঁটির জন্য বের হলে ৩নং বেড়াডাঙ্গা চককেষ্টপুর গ্রামের মৃত আশরাফ কেরানীর ছেলে মাহফুজ তাকে ডাক দেয়।
এরপর সে কোন কথাবার্তা না বলেই ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতারীভাবে কুপিয়ে গুরুতর জখম করে।
এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় তিনি বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেছেন। রাজবাড়ী থানার মামলা নং-২১, তাং-১৯-৯-২০২৫ইং, ধারা-৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ দঃবিঃ।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, স্কুল শিক্ষককে কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে, স্কুল শিক্ষক ফিরোজ হায়দারকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করাসহ অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন
বাংলাদেশ শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা শাখার আহবায়ক গাজী আহসান হাবীব, সাবেক আহবায়ক ও বার্থা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আক্কাচ আলী।






Leave a Reply