1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সদরপুরে শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ

  • শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

সদরপুরে শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ

এস.এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

ফরিদপুরের সদরপুরে ৫ বছরের শিশু সন্তানকে গলা কেটে হত্যাকরে মায়ের আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এ লোমহর্ষক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম হুজাইফা (৫) ও মৃত মায়ের নাম সুমাইয়া আক্তার (২২)।

নিহত সুমাইয়া আক্তার ৯ মাসের অন্ত:সত্ত্বা ছিলো বলে জানা গেছে। সুমাইয়া কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের বাসিন্দা রমজান মুন্সীর স্ত্রী।

স্থানীয়রা জানান, আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে থানা পুলিশে খবর দেয় এবং সুমাইয়া বেগমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুমাইয়া বেগম তার শিশু ছেলে হুজাইফাকে গলাকেটে হত্যা করে ফেলে রাখে। পরে তিনি অন্যঘরে গলায় রশি বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন।

এর আগে, ২০২০ সালে সুমাইয়ার সাথে রমজানের বিয়ে হয়। হুজাইফা তাদের একমাত্র পুত্র সন্তান ছিল। রমজান দীর্ঘদিন সিঙ্গাপুর ছিলেন। তবে গত দুই বছর আগে তিনি দেশে ফিরে আসেন এবং বর্তমানে অন্য কোন দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

রমজানের বাবা মোতালেব মুন্সি জানান, ঘটনার সময় তিনি বাড়ির কাছে গরুর খামারে কাজ করছিলেন। হঠাৎ-ই বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনে তিনি বাড়িতে আসেন এসেই মর্মান্তিক ঘটনা জানতে পারেন।

তিনি বলেন রমজানের সাথে সুমাইয়ার সম্পর্ক খুব ভাল ছিল । কখনো তাদের মধ্যে কলহ হয়েছে বলে শোনা যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা জানান, সুমাইয়া ও রমজানের মধ্যে প্রায় ঝগড়াঝাঁটির কথা শুনতে পেতেন তারা।

ঘটনার পরই অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, সুমাইয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে। আর শিশুটিকে ঘরের মধ্যেই গলাকাটা অবস্থায় কম্বল প্যাচানো মৃত অবস্থায় পাওয়া যায়।

তবে প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে নিজের মা সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে এমনটাই মনে হচ্ছে। তবে বিষয়টি ময়নাতদন্ত রিপোর্ট আসলে সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews