1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাংগার দুটি ইউনিয়ন ফেরাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি

  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

ভাংগার দুটি ইউনিয়ন ফেরাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি

এস.এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

ফরিদপুর- ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সাথে সংযুক্ত করে নির্বাচন কমিশনারের প্রকাশিত গেজেট বাতিল করে ইউনিয়ন দুটি পুনরায় ভাংগার সাথে সংযুক্ত করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ নির্বাচন কমিশনারসহ বাংলাদেশ

সচিবলায়ের জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ও মন্ত্রী পরিষদ সচিব বরাবর লিখিত আবেদন করেছেন ফরিদপুর ৪ আসনের কৃতি সন্তান ও শহীদ জিয়া ম্মতি সংসদ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো.মিরাজ শিকদার।

এদিকে উক্ত ইউনিয়ন দুটি ফরিদপুর-২ আসনের সাথে সংযুক্ত করার প্রতিবাদে ও নির্বাচন কমিশনারের গেজেট বাতিলের দাবিতে আগামী তিনদিন সকাল-সন্ধ্যা মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকালে জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সিদ্দিক মিয়া।

সংবাদ সম্মেলনে মো. মনিরুজ্জামান সিদ্দিক মিয়া বলেন, ইউনিয়ন দুটিকে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত করে নতুন গেজেট প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে। ইতিপূর্বে চার দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয় গত বৃহস্পতিবার পর্যন্ত।

এসময় তিনি ঘোষণা করেন রোববার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিন পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কের আটটি পয়েন্টে অবরোধ চলবে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স,

সংবাদকর্মীদের গাড়ি, কাঁচামালসহ পচনশীল দ্রব্যের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে। মঙ্গলবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন, হামিরদী ইউনিয়ন ও ভাঙ্গা উপজেলা সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম,

সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সী, ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির সরোয়ার হোসেন, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা জানান, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের মাধ্যমে তাদের দাবি আদায় করতে চায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ভাঙ্গার মানুষ ঘরে ফিরে যাবে না। প্রয়োজনে ভাঙ্গা উপজেলাবাসী তাদের দাবি আদায়ের নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা করবে।

ফরিদপুর-৪ আসন এত দিন ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল। আর ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে।

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। আর এর প্রতিবাদে এসব অবরোধ ও বিক্ষোভ করে ওই দুই ইউনিয়নের বাসিন্দারা।

তাদের দাবি, ভোটের আসন পরিবর্তন হলে চরম ভোগান্তিতে পড়বেন গ্রামের সাধারণ মানুষেরা।স্থানীয়দের দাবি,

ভাঙ্গার এই দুটি ইউনিয়ন ভৌগলিক দিক থেকে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) উপজেলা থেকে বহু দূরে, যে কারণে তারা নানা ভোগান্তির শিকার হবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews