1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় নির্বাচন কমিশন কর্তৃক দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন: সড়ক ও রেললাইন বিচ্ছিন্ন করার ঘোষণা

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

ভাঙ্গায় নির্বাচন কমিশন কর্তৃক দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন: সড়ক ও রেললাইন বিচ্ছিন্ন করার ঘোষণা

মো: সরোয়ার হোসেন,ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ভিন্ন সংসদীয় আসনে যুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। নির্বাচন কমিশন কর্তৃক অযৌক্তিকভাবে ফরিদপুর -৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২( নগরকান্দা -সালথা) এর সাথে সংযুক্তির প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শনিবার বিকেলে উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এলাকার বিশিষ্ট জনেরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে আগামী তিনদিন ঢাকা- খুলনা,ঢাকা- বরিশাল মহাসড়কের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত ভাঙ্গা বিশ্বরোড,মুনসুরাবাদ, সুয়াদী,হামিরদী,পুখুরিয়া, পুলিয়া বাসষ্টান্ড,ভাঙ্গা, পুখুরিয়া রেলস্টেশন সহ সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা হয়।

দাবী আদায় না হওয়া পর্যন্ত সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অবরোধের মাধ্যমে রাজধানীর সাথে যোগাযোগ বন্ধ করা হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সর্বদলীয় ঐক্য পরিষদের সভাপতি আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম.ম. ছিদ্দিক মিয়া।

সাংবাদিক এ,টি,এম ফরহাদ নান্নুর সঞ্চালনায় মোঃ পলাশের সার্বিক তত্ত্বাবধানে সম্মেলনে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা,জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা সারোয়ার হোসাইন,

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক তসলিম ইসলাম অভি, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি আতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সী।

উল্লেখ্য যে, সম্প্রতি ফরিদপুর,-৪ সংসদীয় আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনে যুক্ত করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশের পর থেকে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews