1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পূনঃ নির্ধারণ নিয়ে টানা দ্বিতীয় দিনের মত চলছে অবরোধ কর্মসূচি

  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পূনঃ নির্ধারণ নিয়ে টানা দ্বিতীয় দিনের মত চলছে অবরোধ কর্মসূচি

মোঃ সরোয়ার হোসেন ,ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছে ভাঙ্গা উপজেলার বিক্ষুব্ধ জনগণ।

গতকালের ন্যায় আজ সকালেই তারা সড়কের দখল নিয়ে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণপাড় , মনসুরাবাদ বাজার, হামিরদী, পুখুরিয়া বাস স্ট্যান্ড,

ভাঙ্গা গোল চত্বর সহ ১০/১২ টি স্থানে বিক্ষোভকারীরা গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় তারা” আমার মাটি আমার মা নগরকান্দা দেবনা,ভাঙ্গা আমার ঠিকানা, নগরকান্দা যাবোনা”

সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে। এসময় তারা বলেন, ফরিদপুর -৪ আসনের তথা ভাঙ্গা উপজেলা অধ্যুষিত দুটি ইউনিয়ন আলগী ও হামিরদী ইউনিয়ন কে পার্শ্ববর্তী ফরিদপুর -২ আসনের সালথা উপজেলার সাথে সম্পৃক্ত করে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশিত হয়।

উপস্থিত জনগনের দাবী আগামী ৭ দিনের মধ্যে উক্ত গেজেট বাতিল করে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন এবং হামিরদী ইউনিয়নকে ভাঙ্গা উপজেলার সাথে পূর্বের ন্যায় বহাল রেখে গেজেট প্রকাশ না করা পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি চলবে বলে জানান।

আন্দোলনের ফলে ঢাকার সাথে দক্ষিণবঙ্গের ২১ টি জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঢাকা- খুলনা ও ঢাকা -বরিশাল
মহাসড়কের কোথাও কোন যানবাহন চলাচল না করায় বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সকালে উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে যৌথ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews