1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে পাইলসের বদলে গলব্লাডার অপারেশন, রোগী সংকটাপন্ন

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে পাইলসের বদলে গলব্লাডার অপারেশন, রোগী সংকটাপন্ন

এস. এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

ফরিদপুরের একটি প্রাইভেট হসপিটালে পাইলস অপারেশনের জন্য ভর্তি হওয়া এক নারী রোগীর গলব্লাডার অপারেশন করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা পালিয়ে গেছেন। পরে জেলা সিভিল সার্জন হাসপাতালটি বন্ধ করে দিয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর শহরের সৌদি-বাংলা প্রাইভেট হাসপাতালে এই ভুল চিকিৎসার ঘটনা ঘটে।

রোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদরপুর উপজেলা থেকে হ্যাপি আক্তার নামের এক নারী রোগী পাইলসের চিকিৎসার জন্য ডাঃ শোভনের তত্ত্বাবধানে ওই হাসপাতালে ভর্তি হন।

একই সময়ে অন্য একজন রোগী পিত্তথলির অপারেশনের জন্য ডাঃ নজরুল ইসলামের তত্ত্বাবধানে ছিলেন। কিন্তু ভুলবশত হ্যাপি আক্তারকে পিত্তথলির রোগী মনে করে অপারেশন থিয়েটারে নিয়ে তার গলব্লাডার কেটে ফেলা হয়।

অপারেশনের পর রোগীর অবস্থার অবনতি হলে রোগীর স্বজনদের সন্দেহ হয়। তারা চিকিৎসকের কাছে জানতে চাইলে এই ভুল চিকিৎসার বিষয়টি ধরা পড়ে। এরপরই চিকিৎসক, নার্স ও হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারী তড়িঘড়ি করে পালিয়ে যান।

রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে প্রতারণা করেছে এবং এই ভুল চিকিৎসার কারণে রোগীর জীবন এখন সংকটাপন্ন।

খবর পেয়ে রাত ৯টার দিকে ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান পুলিশের একটি দল নিয়ে হাসপাতালে যান। তিনি সেখানে থাকা রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করার ব্যবস্থা করেন এবং হাসপাতালটিতে তালা লাগিয়ে দেন।

এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান বলেন, একজন রোগীকে যখন অপারেশন থিয়েটারে নেওয়া হয়, তখন তার কাগজপত্র যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া উচিত।

এখানে চিকিৎসক ও কর্তৃপক্ষের স্পষ্ট গাফিলতি দেখা গেছে। হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews