শহীদ জিয়া স্মৃতি সংসদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মিরাজ শিকদার বলেছেন-
ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার হামিরদী ও আলগী
ইউনিয়ন দুটি কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিনি অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।
সোমবার ( ৮ সেপ্টেম্বর) দুপুর দেড় টার দিকে সমাজের চিত্রের এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।
এছাড়াও তিনি ফরিদপুর-৪ আসন ভাঙ্গা উপজেলা থেকে যে দুটি ইউনিয়ন কর্তন করে পার্শ্ববর্তী ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বাতিল করে ফরিদপুর-৪ এর সীমানা অটুট রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

এদিকে সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিএনপির মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিএনপির মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকে ফ্লাইওভারের নিচে অবস্থান নেয়। সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।






Leave a Reply