ফরিদপুরে ধর্ষণ চেষ্টাকারী
ফরিদপুরে নিজ স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টাকারী ফরিদপুর সদর উপজেলার ফতেপুর সরকারী বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক ইয়াকুব শেখের অপসারণ ও দৃষ্ট্যান্তমূলক শাস্তির দাবিতে ফের মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফতেপুর সরকারী বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অত্র বিদ্যালয়ের সকল অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন, ওই শিক্ষক গত রোববার আনুমানিক সোয়া দুইটার দিকে লামিয়া নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলের দ্বিতীয় তলায় ডেকে নিয়ে তার গায়ে-গালে ও স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে তাকে ধর্ষণ চেষ্টা করে।
বিষয়টি নিয়ে ভিকটিম লামিয়ার দাদা হাসেম শেখ স্কুলের অভিভাবক ও গ্রামবাসীকে জানানোর পর আমরা অভিভাবক ও গ্রামবাসীরা সকলে মিলে ১ তারিখে ওই শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন করি। এরপর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছে।
আজ বৃহস্পতিবার হটাৎ করে কিছু বর্হিরাগত লোকজন এসে কয়েকজন শিক্ষকের সহযোগিতায় স্কুলের মাসুম বাচ্চদের লাইনে দার করিয়ে ওই ধর্ষণচেষ্টাকারী শিক্ষকের পক্ষে মানববন্ধন করে।

এছাড়াও ভিকটিম লামিয়ার পরিবারকে মোটা অংকের টাকা দিয়ে লামিয়ার মুখথেকে মিথ্যা স্বীকারোক্তি ফেসবুকে ছড়িয়ে দেয়। বক্তরা অভিলম্বে ওই শিক্ষকের উপযুক্ত শাস্তি দাবি করেন।
এই ঘটনায় এর আগেও
ওই প্রধান শিক্ষক ইয়াকুব শেখের বিরুদ্ধে ছাত্র ও অভিভাবকরা
গত সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে অত্র বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেন।
জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলি গতকাল রোববার আনুমানিক সোয়া দুইটার দিকে লামিয়া নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে দ্বিতীয় তলায় ডেকে নিয়ে তার গায়ে-গালে ও স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে ধর্ষণ চেষ্টা করে। এছাড়াও পূর্বে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে।
এবিষয়ে জানতে অভিযুক্ত ওই শিক্ষকের মোবাইল নাম্বারে একাধিকবার কল করার পরও তিনি ফোন রিসিভ করেন নাই।






Leave a Reply