1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বিক্ষোভ

  • সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি ফরিদপুরঃ

ফরিদপুর সদর উপজেলার ১২৮ নং ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব শেখ এর বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে অত্র বিদ্যালয়ের সামনে এমানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের জমিদাতা ও ইউপি সদস্য রেজাউল কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অভিভাবক মোঃ হাসেম শেখ, রাজু শেখ, ইসহাক গাইন, রফিক গাইন, কুদ্দুস শেখ ও মগবুল মাতুব্বর প্রমুখ।

এসময় বক্তরা অভিযুক্ত প্রধান শিক্ষক ইয়াকুব শেখের নানা অনিয়ম দুর্নীতি তুলেধরে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষন চেষ্টা  ও শ্লীলতাহানির অপরাধে তাকে অপসারন করাসহ তার বিরুদ্ধে

আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এর আগে ঘটনাটি এলাকায় জানাজানি হলে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়।

বিদ্যালয়ের জমিদাতা ও ইউপি সদস্য রেজাউল কবির জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলি গতকাল রোববার আনুমানিক সোয়া দুইটার দিকে লামিয়া নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে দ্বিতীয় তলায় ডেকে নিয়ে তার গায়ে-গালে ও স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে।

তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষক ইয়াকুব আলী এর আগেও এ ধরনের বাজে কাজ করেছে। এছাড়াও পূর্বে তার বিরুদ্ধ নানা অনিয়ম দুর্নীতির একাধিক অভিযোগ দেওয়া হয়েছে।

এবিষয়ে  ফরিদপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মোসারফ হোসেন জানান, সংবাদ পেয়ে অত্র বিদ্যালয়ে এসে ছাত্র,ছাত্রী ও অভিভাবকদের সাথে কথা বলেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

এবিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান জানান, খবর পাওয়ামাত্রই ওই স্কুলে সহকারী শিক্ষা অফিসারকে এবং পুলিশকে পাঠিয়েছি ।

তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews