1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি প্রায় ৬০ লাখ

  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

ফরিদপুরে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি প্রায় ৬০ লাখ

এস. এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কাচারদিয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে তিনটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৬০ লাখ  টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ খোকন মোল্যা।

শনিবার ( ৩০ আগস্ট ) দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে  বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফরিদপুর ফায়ার সার্ভিসের লিডার মোঃ নিছার আলী জানান, রাত ২ টা ১২ মিনিটের দিকে 999 এর ফোন পেয়ে আমরা দ্রুত কাচারদিয়া বাজারে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই তিনটি দোকানে আগুন লেগে চারিদিকে ছড়িয়ে পড়েছে।এরপর আমাদের দুইটি ইউনিট ও স্থানীয় লোকজনের  সহযোগিতায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।

ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে।

 কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে.এম বাসারুল আলম বাদশা বিশ্বাস জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ খোকন মোল্যা জানান, আমার দোকানে প্রায় ৬০ লাখ টাকার মালামাল ছিলো সবই পুড়ে ছাই হয়ে গেছে। আমার সব শেষ আমি এখন পথের ভিখারী হয়ে গেছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews