1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে

  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে

এস. এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

 আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে

ভাইরাল হয়েছে। বক্তব্যটি দিয়েছেন, কুমিল্লার চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের। ভাইরাল হওয়ার পরই এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল থেকে বক্তব্যটি ভাইরাল হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল ওই বক্তব্যটি গত ১৬ আগস্টের। ওইদিন বিকেলে উপজেলার গল্লাই উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে এমন বক্তব্য দেন তিনি।

১০ সেকেন্ডের ভাইরাল ওই বক্তব্যে যুবদল নেতা আবুল খায়েরকে বলতে শোনা যায়, ‘ব্যালট পেপার ছাপা যখন হবে তখন দেখব। প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো। যেখানে ধানের শীষ থাকবে।

ভাইরাল এই বক্তব্যটির বিষয়ে জানতে চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়েরের মোবাইলে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি বার বার সংযোগ কেটে দিয়েছেন।

কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূইয়া বলেন, আমি বক্তব্যটি শুনিনি। শোনার আগে মন্তব্য করতে পারব না।

কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন (ভিপি শাহীন) বলেন, বক্তব্যটির বিষয়ে আমি আবুল খায়েরকে জিজ্ঞেস করেছি। তিনি জানিয়েছেন,

চান্দিনায় সাবেক সংসদ সদস্য এলডিপি নেতা রেদোয়ান আহমেদ কিছুদিন আগে এক বক্তব্যে বলেছিলেন, চান্দিনায় ধানের শীষ কোনো প্রতীক থাকবে না।

সেই বক্তব্যের জেরে আবেগতাড়িত হয়ে আবুল খায়ের এই বক্তব্যটি দিয়েছেন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে গিয়ে বিষয়টি ক্লিয়ার করবেন বলে আশ্বস্ত করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews