ফরিদপুরের চরভদ্রাসনেআইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে এই আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদ হোসাইন,
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আজিজুর রহমান খান।
সভায় বক্তরা বিদ্যালয়ে চুরি রোধ করতে প্রশাসন, চেয়ারম্যান, মেম্বার এবং সচেতন মহলের সহযোগিতা কামনা করেন । এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে দফতরি প্রদানের জন্য প্রস্তাব করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, মোঃ বদরুজ্জামান মৃধা, আলমগীর কবির ব্যাপারী, সাংবাদিক আবুল কালাম,
লিয়াকত আলী লাভলু প্রমূখ।
সভায় উপজেলায় চুরি, ডাকাতি, মাদক, ইভটিজিং ও বখাটেপনা রোধকল্পে ব্যাপক আলোচনা হয়।
এছাড়া চলমান বর্ষা মৌসুম ও অতি বৃষ্টির কারণে রাস্তাঘাট বাড়ির আনাচে-কানাচে ভাঙ্গন ও জলাবদ্ধতা দূরি করণ বিষয়ে আলোচনা হয়।






Leave a Reply